সকল মেনু

ওয়েট অ্যান্ড সি, লড়াইয়ের হুঙ্কার মমতার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সাহস জুগিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘অপেক্ষা করুন, দেখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাব।’

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

ভোট গণনার মধ্যেই দেওয়া এই ‘জরুরি বার্তায়’ মমতা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিজেপির পরিকল্পনা অনুযায়ী তাদের আসনের ফলাফল আগে দেখানো হচ্ছে, আর তৃণমূলেরগুলো পরে প্রকাশ করা হচ্ছে।

তবে দলীয় নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মন খারাপ করার কিছু নেই। আমি আগেই বলেছি, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে।”

এদিকে বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের প্রবণতায় দেখা যায়, বিজেপি ১৯৩ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৬ আসনে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সরকার গঠনের জন্য ১৪৮টি আসনে জয় প্রয়োজন।

তথ্যসূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top