সকল মেনু

মমতা-মোদি হাড্ডাহাড্ডি লড়াই

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুই দফার ভোটগ্রহণের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, তারপরে হবে ইভিএম-এর ভোট গণনা।

ভোটগণনার শুরুতেই প্রাথমিক ফলাফলে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মমতা অবশ্য ইতোমধ্যেই ২ শতাধিক আসন পেয়ে ফের সরকার গঠনের আশাবাদের কথা জানিয়েছেন। মূলত রাজ্যটির ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফল ঘোষিত হবে আজ। অন্যদিকে ফলতা আসনে নতুন করে ভোটগ্রহণের তারিখ ২১ মে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর পর এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ প্রাপ্ত ফলাফলে মমতার তৃণমূল ১১৭টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি ১৬০টি আসনে এগিয়ে আছে।

অন্যদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, সবশেষ তৃণমূল কংগ্রেস ১২৫টিতে এবং বিজেপি ১৩০টিতে এগিয়ে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top