প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আদালত সূত্র জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সেই উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়ার সময়ই এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।