সকল মেনু

আপিলেও ব্যর্থ মনিরা, হারালেন প্রার্থিতা

নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন। এতে তার মনোনয়ন বাতিলই থাকছে।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানির শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

মাছউদ বলেন, মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে আপিল খারিজ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মনিরা বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটি মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো কিছু। কমিশন থেকে প্রার্থিতা না পেলে আদালতে যাবো। কমিশন এখনো সিদ্ধান্ত জানাননি।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top