সকল মেনু

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিপীড়িত মানুষের জন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে তা আইন মন্ত্রণালয়কে জানাতে হবে।

তিনি আরও বলেন, ‘আদালতে যাওয়ার আগে কোনো সমস্যা হলে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা করা উচিত।’

যৌন নির্যাতনের শিকার, কিন্তু আদালতে যেতে না পারা ব্যক্তিরাও লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও জানান, মামলা জট কমাতে সরকার লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণ করছে। একই সঙ্গে মামলার যেকোনো পর্যায়ে সমঝোতার সুযোগ থাকলে তা সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীদের হয়রানি কমানো এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top