শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের যুগ্ম-সদস্য সচিব ও সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডির মাধ্যমে এবং সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে সৈয়দ আব্দুল বাপ্পী তার ওপর অর্পিত সকল দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। পাশাপাশি সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার অনুপস্থিতিতেও সংগঠন যেন নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।