জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি। রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন।”
তিনি আরও বলেন, “অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো মানতে চায় না। এসব অধ্যাদেশ সংশ্লিষ্ট সবার জন্যই গুরুত্বপূর্ণ এবং বাতিল হলে কেউই দায় এড়াতে পারবে না। তিনি জানিয়েছেন, ১১ দলের বিক্ষোভ সমাবেশে এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।