নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের অন্যান্য প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা এক মামলার শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন। মামলাটি করেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এর আগে ঘোষিত ফলাফলে দেখা যায়, বাগেরহাট-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি হাইকোর্টে মামলা দায়ের করেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।