সকল মেনু

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখনও পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগনের ওপর পড়তে দেয়নি, কিন্তু ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে।

রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ–পরবর্তী মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করে তা থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান আছে। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের ওপর কোনো চাপ পড়েনি। সেইসঙ্গে এই জ্বালানি সংকটের প্রভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে খরচ বেড়েছে।

তিনি আরও বলেন, এই খরচ বৃদ্ধির প্রভানে আগামী বাজেটেও পড়তে পারে। তবে তা মোকাবিলায় সরকার ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি বলেন, জ্বালানির অভাবে যাতে মিল-কারখানা, বিদ্যুৎ খাত বাধাগ্রস্ত না হয়, সে জন্য ভালো ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। এখনো মোটামুটি স্থিতিশীল আছে। এই ধারা অব্যাহত রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে যুদ্ধ যদি বেশি দিন অব্যাহত থাকে, তাহলে চাপ বাড়তে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top