সকল মেনু

শপথ নিলেন বিএনপির এমপিরা

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: আরটিএনএন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুত করা হয় পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে। মূলত তারা নেতাকর্মীদের অভিনন্দন জানাতে এসেছেন।

সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল ১০টা ৪২ মিনিটে অনুষ্ঠিত হয় এমপিদের শপথ অনুষ্ঠান। চলে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হয় আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top