সকল মেনু

নির্বাচন কমিশনকে লক্ষ্য করে যা বললেন এহসান মাহবুব জুবায়ের

নিবাচন কমিশনের সামনে নিবাচনের আগ মুহুর্তে একটি দলের ছাত্র সংগঠনের অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের।

রোববার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটাট সময় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২২ তারিখ ঢাকা থেকে ১০ দলের নির্বাচনী প্রচার প্রচারনা শুরু হবে ফেব্রুয়ারির মাসের ১০ তারিখের মধ্যে শেষ হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের সামনে একটি ছাত্র সংগঠনের সামনে অবস্থান নিয়েছে উল্লেখ করে জুবায়ের বলেন, আমরা প্রত্যাশা করব, সামনে দুটি নির্বাচন গণভোট ও জাতীয় নির্বাচনের নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ইসলামি আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন নিয়ে আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত নিবে ১০ দল। এ ছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবছে তারা বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top