ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি দলগুলোর রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে রাজধানীর সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় তারা ‘মাদুরোকে অপহরণ কেন, ট্রাম্প জবাব চাই’, ‘মাদুরোর মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’, মার্কিন সাম্রাজ্যবাদ, রুখে দাও দিতে হবে’ স্লোগান দেন।
মিছিলটি শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুক্তফ্রন্টের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।