সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিলন কুমার তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ছাত্রলীগ কর্মী মাহফুজ আলমকে গ্রেফতার করা হয়।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার মিলন উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত মনীন্দ্র কুমার তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের সাবেক সদস্য।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার পৈলনুপুর গ্রামের মৃত জহিরের ছেলে ছাত্রলীগ কর্মী মাহফুজ আলমকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়।
বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মঙ্গলবার রাতে উপজেলার আনোয়ারপুর বাজার থেকে মিলনকে ও সোমবার বাদাঘাট বাজার থেকে মাহফুজকে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।