সকল মেনু

ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়া থেকে ইহুদিবিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়া ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিশেষ দূত নিয়োগ দেয়া হতে পারে বলেও পরিকল্পনা রয়েছে দেশটির।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, হামলার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করবো।

সমাজ থেকে ইহুদিবিদ্বেষ সম্পূর্ণভাবে দমন ও নির্মূল করতে চাই জানিয়ে তিনি বলেন, আইএস’র মদদপুষ্ট কোনো ব্যক্তির স্থান এ দেশে নেই। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে বহু আগে থেকেই ইহুদি বিদ্বেষবিরোধী বিশেষ দূত রয়েছে বলেও জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top