অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এনসিপির হয়ে কাজ করছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
সোমবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
আবু হানিফ তার পোস্টে লেখেন, সরকারের মেয়াদ শেষের পথে উল্লেখ করে তিনি বলেন, “সরকারের মধু খাওয়া শেষ, সামনে নির্বাচন খাওয়াদাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই মাথা ঠিক নাই।”
তিনি আরও দাবি করেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, রেজওয়ানা হাসান ও আদিলুর রহমান— এঁরা শুরু থেকেই এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। এ লক্ষ্যে তাঁরা সরকারের সুযোগ–সুবিধারও অংশীদার হয়েছেন।
আবু হানিফের পোস্টে বলা হয়, এত সুবিধা পাওয়ার পরও এনসিপি প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির চিন্তা করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত উপদেষ্টাদের কারও মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।