চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিনে ৯৯৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে পানামা পোর্ট লিংকের ম্যানেজার মো. মাইনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ৯ মে থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজও (মঙ্গলবার) পাঁচটি ভারতীয় ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে এসেছে।
সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ বলেন, ৯ মে থেকে এখন পর্যন্ত ৯৯৭.৪০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। পর্যায় ক্রমে আরও আসবে।
এর আগে ৪ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।