ভারতের আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রীর ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফর করার কথা রয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফরে যাবেন। তবে ভারতের নির্বাচনের পরে। সেটা কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা অফিসিয়াল লেভেলে হয়নি। আপনি যে সংবাদটি পত্রিকায় দেখেছেন, আমিও দেখেছি।
কাতারের আমিরের বাংলাদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনও বলার সময় আসেনি। আমরা সেটি নিয়ে ব্রিফ করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।