প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে আজ বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন।
বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি মিউনিখের স্থানীয় সময় বিকেল ৫টা ১৭ মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছানোর কথা।
নতুন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর করছেন শেখ হাসিনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।