চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় হুইপের বোনসহ চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মনির হোসেন (৪৩), হুইপের বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২), মো. রাসেল (৩৩) এবং মো. কাসেম (৩৫)। এর মধ্যে মনির হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় হামলার শিকার হয়ে ঈগল প্রতীকের চারজন আহত সমর্থক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মনির হোসেন নামের একজন গুলিবিদ্ধ। আহত আরেকজন ঈগল প্রতীকের প্রার্থীর বোন। তাদেরও ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।