সকল মেনু

শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখলো ইসি

ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

গত ৯ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

শাহজাহান ওমরের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে শুক্রবার এ সিদ্ধান্ত দেয় ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top