রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়েছে তিতাস কম্পিউটার ট্রেন। এতে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
এবিষয়ে রেলওয়ে পুলিশের এসআই সেকান্দার আলী বলেন, “সাড়ে চারটার কিছু পরে নাখালপাড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ আছে।”
সম্প্রতি একাংশ চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশ যাচ্ছে রেললাইনের ওপর দিয়ে। এরইমধ্যে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশের নির্মাণ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
তেজগাঁওয়ের পরের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এখন চলছে। ওই অংশেই এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।