সকল মেনু

সাপের কামড়ে আহত ওমর সানী

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা ওমর সানী। বর্তমানে ‘ডেডবডি’ নামে সিনেমায় শুটিং করছেন বান্দরবানে। সেইখানে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সাপের কামরে আহত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।

তিনি বলেন, রবিবার দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে জনপ্রিয় তারকাজুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তার নতুন এ সিনেমার নাম ‘ডেডবডি’। এতে ওমর সানি ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top