সকল মেনু

তারেকের বক্তব্য প্রচার বন্ধে দ্রুত ফের রুল শুনানির আবেদন করা হবে

গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে দ্রুত ফের রুল শুনানির আবেদন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটকারী আইনজীবীরা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে রুলটি শুনানির জন্য প্রার্থনা করেন। এ সময় হাইকোর্ট বলেন, রুল তো এখনও প্রস্তুত হয়নি। আগে রুল প্রস্তুত হোক, তখন আদালতে আসেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা।

পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০১৫ সালের ৭ জানুয়ারি গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে রিট জারি করা হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শুনানি করা হয়নি। এ রুলের প্রতি সম্মান জানিয়ে এতদিন তারেক রহমানের কোন বক্তব্য প্রচার করা হয়নি। তবে সম্প্রতি আমরা লক্ষ্য করছি তার বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, এজন্য দ্রুত এ বিষয়ে ফের রুল আবেদন করা হবে।

এর আগে গতকাল বুধবার গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top