ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩২তম আসরে অংশ নিতে কলকাতা পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভারতের দুই জায়ান্ট মোহনবাগান, ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি।
বাংলাদেশ সেনাবাহিনী প্রথম ম্যাচ খেলবে ৩ আগস্ট মোহনবাগানের বিপক্ষে কলকাতার সল্টলেকে। দ্বিতীয় ম্যাচ ৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট পাঞ্জাবের বিপক্ষে। তিনটি খেলাই হবে সল্টলেক স্টেডিয়ামে।
এবারের আসরে অংশ নিচ্ছে ২৪ দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের খেলোয়াড় ছাড়াও ৬ জন অতিথি খেলোয়াড় নিয়ে গেছে দলের শক্তি বাড়াতে।
এর মধ্যে রয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মোহামেডানের লেফট ব্যাক কামরুল, রাইটব্যাক রাজিব, মিডফিল্ডার মিনহাজ, ফরোয়ার্ড জাফর ইকবাল ও সাজ্জাদ।
২৪ দলের মধ্যে অতিথি দুই দল বাংলাদেশ সেনাবাহিনী ও নেপালের ত্রিভুন আর্মি। বাকি ২২ দলের ১২টি ইন্ডিয়া সুপার লিগের, ৫টি আই-লিগের, একটি আই-লিগের দ্বিতীয় বিভাগের, তিনটি ভারতের আর্মড ফোর্সের ও একটি আঞ্চলিক লিগের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।