আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ১৪ দল। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় আমন্ত্রিত নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।