সকল মেনু

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ২০ আগস্ট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রো সহ ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাগুলোর শুনানির জন্য ছিল। কিন্তু খালেদা জিয়ার অধিকাংশ মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। তাই খালেদার পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২০ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে-রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণ ও অপর ১০ মামলা চার্জ শুনানির পর্যায়ে রয়েছে।

জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। অন্যদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top