পবিত্র ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আজ রবিবার থেকে খুলেছে সরকারি অফিস-আদালত। সেই সঙ্গে ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে আজ থেকে। এ ছাড়া আজ থেকে লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারেও।

তবে সকাল ১০টায় অফিস-আদালত শুরু হলেও এখনো বিরাজ করছে ছুটির আমেজ। অনেকে বাড়তি ছুটি নিয়ে এলাকায় অবস্থান করছেন। অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে।

এদিকে গ্রাম থেকে সব মানুষ ফিরে না আসায় এখনো রাজধানীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা। রবিবার সকালেও রাস্তাঘাটে তেমন মানুষ লক্ষ করা যায়নি। বরং বাসগুলোকে যাত্রীর জন্য বিভিন্ন স্টপিজে অপেক্ষা করতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার সারাদেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে সরকারিভাবে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বেসরকারি প্রতিষ্ঠানেও পাঁচদিনের ছুটি দেওয়া হয়।

ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।