সকল মেনু

সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেয়া ২৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার (১২ মে) তারা ঢাকায় আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

গত ৮ মে থেকে এ পর্যন্ত মোট ৪৪৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৮ মে ১৩৬ জন এবং ১১ মে ৫১ জন সুদান প্রবাসী দেশে ফেরেন।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি ৩৩৮ এর মাধ্যমে মদিনা থেকে ২৩৯ জন এবং দুপুর সোয়া ১২টায় বিজি ১৩৬ এর মাধ্যমে জেদ্দা থেকে ২৩ জন দেশে পৌঁছেছেন।

দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top