সকল মেনু

দেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমা রাষ্ট্রগুলোর উদ্বেগ প্রকাশে দেশের ভাবমূর্তিতে কোনো আঁচড় পড়বে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশান (আইসিওআইএনডিও)-এর নবম আন্তঃসরকারি অধিবেশনের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের যে অর্জন শুধু অর্থনৈতিক নয়, অ্যাকাউন্টিবিলিটির ক্ষেত্রেও আমাদের যে অর্জন, পৃথিবীর বেশিরভাগ দেশই তা পারেনি। সে জায়গা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এসব বিষয়ে আমাদের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না।

তিনি আরো বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে; সেই চ্যালেঞ্জ নিজস্ব উপায়ে আমরা মোকাবিলাও করছি; স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইস্যুতে সকলের দায়িত্বশীল আচরণ করা উচিত।

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে। তাকে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে নেয়া হলে শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top