সকল মেনু

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মজাদার বিফ স্টেক রান্না

হটনিউজ ডেস্ক:

অনেকেই গরুর মাংস খেতে পছন্দ করেন। কিন্তু স্বাস্থ্যজনিত কারণে অনেকে খেতে পারেন না। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করলে মাঝেমধ্যে খাওয়া যেতেই পারে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে বিফ স্টেক তৈরি করবেন।

গরুর মাংস রান্না করার আগে সেদ্ধ করে পানি ফেলে দিন, তাতে চর্বি কেটে যাবে। আর স্টেক তৈরির জন্য চর্বি ছাড়া শুধু মাংস নেওয়া ভালো। এ জন্য বলা হয় বিফ স্টেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাছাড়া গরুর মাংসে রয়েছে অনেক পুষ্টি উপাদান। আমরা এ রেসিপি অলিভ অয়েল দিয়ে রান্না করব, যা অনেক স্বাস্থ্যসম্মত। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটি ত্বক ভালো রাখে, সেই সঙ্গে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে বিফ স্টেক রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ৫০০ গ্রাম গরুর মাংস

২. তিন টেবিল চামচ স্টেক সস

৩. দুই চা চামচ সরিষা বাটা

৪. এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো

৫. স্বাদমতো লবণ

৬. সামান্য পরিমাণ চিনি

৭. পরিমাণমতো তেল

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে গরুর মাংস, স্টেক সস, সরিষা বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন।

ফ্রাইপ্যানে তেল দিন। এতে মসলায় মাখানো মেরিনেট করা মাংস গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বিফ স্টেক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top