সকল মেনু

৯২ বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিচ্ছে পাকিস্তান

হটনিউজ ডেস্ক:

১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জেতে ইমরান খানের দল। ২০২২ এ এসে আবারো বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জনের হাতছানি। ইংল্যান্ডকে হারাতে তাই ৯২ বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিচ্ছে বাবর আজমরা।

পাকিস্তানের পরামর্শক ম্যাথিউ হেইডেন বলেন, ৯২ বিশ্বকাপের ওপেনিং ব্যাটসম্যান ও বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা শুক্রবার সকালে বাবর আজমদের সাথে দেখা করেছেন। তাদের সাথে সেই ম্যাচের অভিজ্ঞতা বিনিময় করেছেন।

এদিকে ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক জানালেন, ফাইনাল জিততে শতভাগ উজাড় করে দেবেন। ৯২ বিশ্বকাপের প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে বাবর বলেছেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব। ’

’৯২ বিশ্বকাপেও ফাইনালে এই ইংল্যান্ড ছিল পাকিস্তানের প্রতিপক্ষ। সে ম্যাচে ২২ রানের জয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছিল ইমরানের দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top