হটনিউজ ডেস্ক:
পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি ডিবি পুলিশ।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এ সময় অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।