সকল মেনু

মিনিবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪

হটনিউজ ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও মাহিন্দ্রার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, আজ বুধবার দুপুরে মিনিবাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় মাহিন্দ্রায় চালকসহ সাতজন ছিলেন। তাদের মধ্যে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top