সকল মেনু

বাহুবলে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু

হটনিউজ ডেস্ক:

হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবিতে ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি ইঞ্জিনচালিত একটি নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চারজন নারী মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top