সকল মেনু

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ অটোরিকশা যাত্রীর

হটনিউজ ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। অটোরিকশাটি সড়কে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top