হটনিউজ ডেস্ক:
রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন অটোচালক রাজা মিয়া (৪৫), গীতা রানি (৬০), শাহজাহান মিয়া (৫৫) এবং ৪ বছরের এক শিশু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।
পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। এদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। মাহিগঞ্জে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন ধরণী (৩০), নবাব (৪৫) ও নবাব আলী (৫৭)। তারা রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।