হটনিউজ ডেস্ক:
সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে বর্তমান কমিশনের মাধ্যমে আরও ভালো নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১২ জুন) সকালে সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সবগুলো নির্বাচন সফল করতে আমরা নানানভাবে চেষ্টা করব। আপনারা নির্বাচনের ভেতরের এবং বাইরের চ্যালেঞ্জের কথা জানবেন। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করার চেষ্টা করব।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মার্চ থেকে বর্তমান ইসি বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।