হটনিউজ ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা আর নেই। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অপূর্ব নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
এদিন বেলা ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাবার মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।