হটনিউজ ডেস্ক:
বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ ঘটনা ঘটে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানিয়েছেন, কী কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্ত না করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন বলা সম্ভব নয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।