হটনিউজ ডেস্ক:
পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের সারা দেশে পালন করা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তিনি সবাইকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান।
এর আগে আজ বুধবার সকাল থেকে পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।