হটনিউজ ডেস্ক:
বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের ১৮ বছর বয়সী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। গত ২৪ মার্চ বিকেল ৪টার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. কামাল হোসেন খন্দকার ওরফে গ্যাস কামালকে শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার ৫০ বছর বয়সী কামাল একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শ্বশুর কামাল তার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়াতে প্রায়ই পুত্রবধূকে কুপ্রস্তাব দিতেন । কিন্তু সে প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখাতেন তিনি। এরপর গত ২৪ মার্চ বিকেল ৪টার দিকে ছেলেকে কয়েল আনার কথা বলে দোকানে পাঠান কামাল। আর এই সুযোগে পুত্রবধূকে শারীরিক মেলামেশা করতে চাপ দেন কামাল। কিন্তু সে রাজি না হওয়ায় তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় পুত্রবধূর চিৎকারে অন্যরা এগিয়ে এলে সে তাকে ছেড়ে দেন। এ ঘটনা পর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামালা করেন ভুক্তভোগী গৃহবধূ। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।