সকল মেনু

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

হটনিউজ ডেস্ক:

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই সংসদ থেকে পদত্যাগ করার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরীফ। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি সংসদ বয়কট করায় শাহবাজ প্রধানমন্ত্রীর পদ পেয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও ডন।

এর আগে ইমরানের ঘোষণা মেনে সংসদ বয়কট করেন ডেপুটি স্পিকার কাসিম শাহ সুরি। সাথে পিটিআই’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মাহমুদ কোরেশিও পার্লামেন্ট বয়কটের ঘোষণা দেন।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরুর আগেই সংসদ থেকে গণপদত্যাগের ঘোষণা দেয় সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পিটিআই।

সূত্র, ডন, জিও

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top