হটনিউজ ডেস্ক:
ইউক্রেন বাহিনীর হামলায় রাশিয়ার এক হেলিকপ্টার দুই ভাগ হয়েছে। দ্য টাইমসের বরাত দিয়ে সোমবার (৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী যুক্তরাজ্যের তৈরি স্টারস্ট্রিক মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। হামলায় রাশিয়ার এমআই-২৮এন মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দৃশ্য সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইউক্রেন বাহিনীর মিসাইল রাশিয়ার হেলিকপ্টারের পেছনের অংশে আঘাত করে। এর পরই দুই ভাগ হয়ে যায় হেলিকপ্টারটি।
দ্য টাইমস জানিয়েছে, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রুশ হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাজ্যের স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম ইউক্রেনে সরবরাহ করা হয়।
এরপর এই প্রথম রুশ বাহিনীর বিরুদ্ধে এই মিসাইল ব্যবহার করা হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।