সকল মেনু

‘সাবেক প্রধানমন্ত্রীর এ বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে’

হটনিউজ ডেস্ক:

একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেতাদের বিভ্রান্তিকর বক্তব্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ষোলশহরে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ তাদের নেতারা একাত্তরে শহীদদের সংখ্যা ৩০ লাখ কিনা বিভিন্ন সময় সে প্রশ্ন তুলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top