সকল মেনু

দেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

দেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১টায় সুধী সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

এর আগে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১১টা ৪৮ মিনিটে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে ২০০ নৌকা প্রদর্শনী করে পতাকা নেড়ে অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা। এসময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য।
নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এসময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারণ করতে দেখা যায়।

সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১০০ নৌকা ছিল পালতোলা, ১০০ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিল নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আয়োজিত এক সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। এই সুধী সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী সারা দেশে শতভাগ বিদ্যুৎতায়নেরও ঘোষণা দিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top