হটনিউজ ডেস্ক:
করোনা সংক্রমণ কমায় আগামী ১৫ মার্চ থেকে সারাদেশে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু। সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।
বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে প্রাক-প্রাথমিকের ক্লাস ২০ মার্চ শুরুর কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসায় ক্লাস শুরুর তারিখ এগোনো হয়েছে।
অন্যদিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় ২ মার্চ।
সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।