সকল মেনু

মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরল গ্রামবাসী, গণপিটুনিতে নিহত ১

হটনিউজ ডেস্ক:

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ডাকাত। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।

জানা গেছে, প্রায় ২০ জনের ডাকাত দল হাটিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে। টের পেয়ে গ্রামের মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৩ ডাকাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন।

ইউসুফ আলীর ছেলে আলি আহম্মেদ জানান, ডাকাতদল দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে। পিস্তলসহ ধারাল অস্ত্রের মুখে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুটে নেয়।

ওসি আব্দুল রউফ জানান, আটককৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top