হটনিউজ ডেস্ক:
পটুয়াখালী পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারের ছেলে শামিম (৩০)। তিনি পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন।
পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, আজ শনিবার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামিমের স্ত্রী পরিচয় দেওয়া নারী ও হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।