হটনিউজ ডেস্ক:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহণের একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ শনিবার ভোরে চিরিরবন্দরের মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—হালিমা খাতুন (৫৫) এবং বাসের সুপারভাইজার মো. আব্দুল জলিল (৫০)। আহতদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী হানিফ পরিবহণের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বজলুর রশিদ জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।