সকল মেনু

রহনপুর পৌরসভার মেয়রসহ ২৬ জন কারাগারে

হটনিউজ ডেস্ক:

জমি সংক্রান্ত বিরোধে মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমানসহ ২৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম হুমায়ন কবির এ আদেশ দেন।

জানা গেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমিজমা সংক্রান্ত ঘটনায় মারধরের অভিযোগ এনে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৭ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় আজ সোমবার দুপুরে মেয়রসহ ২৬ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এপিপি আঞ্জুমান আরা জানান, রহনপুর পৌরসভার মেয়রসহ ২৬ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top